বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:১০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

পীরগঞ্জে ধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ৬ মাসের অন্তস্বত্বা

logoমোস্তফা মিয়া-পীরগঞ্জ,রংপুর থেকেশুক্রবার, ১৩ আগস্ট ২০২১, রাত ৩:৫৪ সময় 0171
পীরগঞ্জে ধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ৬ মাসের অন্তস্বত্বা

পীরগঞ্জে ধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ৬ মাসের অন্তস্বত্বা

মোস্তফা মিয়া-পীরগঞ্জ,রংপুর থেকে:
পীরগঞ্জে প্রতিবেশী বড় ভাই এর লাম্পট্যের শিকার হয়ে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ৬ মাসের অন্তস্বত্বা হয়ে পড়েছে। আগত সন্তানের স্বীকৃতি চাওয়ায় অসহায় ওই অন্তস্বত্বা স্কুলছাত্রীসহ তার পরিবারকে নানাভাবে ভয়-ভীতি দেখানোর ফলে ছাত্রীটি বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। গ্রাম্য মসজিদে বিচার চেয়েও ব্যর্থ স্কুলছাত্রীর পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সুজারকুটি গ্রামে।
অন্তস্বত্বা স্কুলছাত্রী ও তার পরিবার সূত্র জানায়, সুজারকুটি গ্রামের মৃত-ইসমাঈল আলীর পুত্র দুই সন্তানের জনক মোনতাজ ওরফে মমতাজ আলী (৬২) প্রতিবেশী হতদরিদ্র শ্রবণ প্রতিবন্ধী বাবা ও শারিরীক প্রতিবন্ধী মা’য়ের একমাত্র কন্যা ওই স্কুলছাত্রীকে নির্জন বাড়িতে ভাত রান্নার ছলনা দিয়ে ডেকে নিয়ে গিয়ে মুখে ও গলায় ওড়না পেঁচিয়ে হত্যার হুমকী দেখিয়ে বলপূর্বক ধর্ষণ করে। গ্রাম্য সম্পর্কে ওই স্কুলছাত্রী মমতাজের ছোট বোন। সে স্থানীয় সুজারকুটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। প্রায় ৬মাস পূর্বে লম্পট মমতাজ আলীর পুত্রবধু শাহানাজ পারভীন সন্তান সম্ভবা হওয়ায় তাকে সিজারের জন্য রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। এ সময় পুত্র লিটন মিয়া, কন্যা স্বপ্না বেগম (এক সন্তানের জননী) ও তার স্ত্রী ছানোয়ারা বেগমও মেডিকেলে গেলে ৩দিন বাড়ি ফাঁকা ছিল। এ সুযোগে মমতাজ আলী ওই স্কুলছাত্রীকে নানা ভয়-ভীতি, অর্থের প্রলোভন  দেখিয়ে প্রায়ই ভোগ করে আসছিল।
এদিকে প্রকৃতির চিরাচরিত নিয়মে ওই স্কুল ছাত্রী তার অজান্তে অন্তস্বত্বা হয়ে পড়ে। গ্রাম প্রতিবেশীরা তার শারিরীক গঠন পরিবর্তনের ঘটনায় নানাভাবে প্রশ্নবানে জর্জরিত করতে থাকে। বিষয়টি ওই স্কুল ছাত্রী বরাবরই অস্বীকার করে আসছিল। সে তখনও জানতো না যে, তার গর্ভে সন্তান। এক পর্যায়ে গত ৭ আগষ্ট ‘ডিআর ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতাল’এ নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে ৬ মাসের অন্তস্বত্বা  বলে জানান। এ বিষয়ে পরিবারের লোকজন ওই স্কুলছাত্রীর নিকট জানতে চাইলে সে উল্লেখিত ঘটনা খুলে বলে। বিষয়টি গত ইদুল-আজহা’র ২দিন পূর্বে গ্রামে জানাজানি হলে প্রভাবশালী মোনতাজ ওরফে মমতাজ আলী ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ওই অসহায় স্কুলছাত্রীর বাড়িতে হামলা চালায়। অব্যাহত ভয়-ভীতি ও হুমকীর কারণে প্রাণভয়ে ওই স্কুলছাত্রী গত ৪ আগষ্ট বাড়ি থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেয়। বাবা-মা প্রতিবন্ধী হওয়ায় তারা ভয়ে আইনের আশ্রয় নেয়ারও সাহস করেনি।
ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসার জন্য স্কুলছাত্রীর চাচা বুলু মিয়া ও তার স্ত্রী সমস্ত বেগম  সুজারকুটি মসজিদে বিচার প্রার্থণা করলে গত রোববার (৮ আগষ্ট) রাতে সালিস বৈঠক হয়। বৈঠকে মমতাজ আলী ওই স্কুলছাত্রীকে তার অপকর্মের জন্য এক লক্ষ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিলেও গর্ভের সন্তানের স্বীকৃতি দিতে অস্বীকার করেন। ফলে মিমাংসা বৈঠক ভেস্তে যায়। স্কুলছাত্রীটি অশ্রুসিক্ত চোখে তার ভবিষ্যৎ ও তার আগত সস্তানের পিতৃ পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ও (মমতাজ আলী) আমার জীবনটা শেষ করে দিলো। আমি কি আমার সন্তানের পিতৃ পরিচয় পাবো না! কোথাও কোন বিচার পাবোনা ? (ভিডিও সংরক্ষিত) এ ব্যাপারে অভিযুক্ত মমতাজ আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিষয়- অপরাধ, দেশগ্রাম, ধর্ষণ

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর